শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আবারও প্রজ্ঞাপন বাতিল, নতুন প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়া সদরের ইউএনও ইয়ামিন

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৩ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 1:21 pm

আবারও প্রজ্ঞাপন বাতিল, নতুন প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়া সদরের ইউএনও ইয়ামিন

আবারও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পদায়নের আদেশ বাতিল করে নতুন  প্রজ্ঞাপন জারি করেছে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়। গত ২১জুন চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. ইয়ামিন হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

মো. ইয়ামিন হোসেন বান্দরবান জেলার রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এনিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার পদায়ন করে গত ১৫দিনে ৩টি প্রজ্ঞাপন জারি করে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়। এরমধ্যে দুইটি বাতিল করা হয়েছে।

এর আগে, গত ২৮মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়াকে নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা  প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। পঙ্কজ বড়ুয়া ২০১৯ সালের ১২ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

এরপরই গত ৭জুন রুমানা আক্তারকে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় এক প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করেন। গত ১০জুন জারি করা প্রজ্ঞাপনে আগে প্রজ্ঞাপনটি বাতিল করে রুমানা আক্তারকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়৷ পাশাপাশি একই প্রজ্ঞাপনে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদারকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

গত ১৬জুন রুমানা আক্তারকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাইফুল ইসলাম মজুমদারকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের প্রজ্ঞাপনটি বাতিল করে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়।

রাফি/-

Facebook Comments Box

Posted ১:২১ পিএম | বুধবার, ২৩ জুন ২০২১

The Daily Sarod |