শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

আবহাওয়া তীব্র গরম থাকবে আরও দুইদিন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১৫ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 11:14 pm

আবহাওয়া তীব্র গরম থাকবে আরও দুইদিন

সারা দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও দুইদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী ১৮ জুলাইয়ের পর থেকে সারাদেশে তাপমাত্রা কমতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে। সেই সময় বৃষ্টিপাতের প্রবণতাও বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন শুক্রবার (১৫ জুলাই) দুপুরে সাংবাদিকদের জানান, চলমান ভ্যাপসা গরম পরিস্থিতি আরও দুইদিন চলতে পারে। এই দুইদিন সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলমান তাপদাহ আগামী সোমবার (১৮ জুলাই) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তিনি জানান, ঢাকা, টাঙ্গাইল, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ কারণে এসব অঞ্চলে যে গরম অনুভূত হচ্ছে, তা আরও দুইদিন অব্যাহত থাকতে পারে।

আগামী তিনদিনের আবহাওয়ার খবরে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

 

 

Facebook Comments Box

Posted ১১:১৪ পিএম | শুক্রবার, ১৫ জুলাই ২০২২

The Daily Sarod |