নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
সর্বশেষ আপডেট : 9:29 pm
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রেলওয়ে স্টেশন চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ফয়জুল্লাহ মুহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহব্বত আল এহসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের সাবেক কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক মুফতি জসিম উদ্দিন, ইসলামী আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ,।
বৃষ্টিস্নাত পরিবেশে র্যালিতে অংশগ্রহণকারীগণ শ্রমিকের অধিকার সম্বলিত সুদৃশ্য টিশার্ট পরিধান করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে শহর প্রকম্পিত করে। এছাড়া র্যালিতে শ্রমিকের অধিকার নিয়ে সংগীত পরিবেশন করা হয়।
Posted ৯:২৯ পিএম | বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
dainiksarod | Pijush Kanti Acharya