ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 11:15 pm
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১০ জুলাই (রোববার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার সভায় সভাপতিত্ব করেন। এসময় তিনি বলেন, বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী ১০ জুলাই বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপিত হবে।
এদিকে আগামী ৯ জুলাই সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ-উল-আজহা উদযাপিত হবে।
Posted ১১:১৫ পিএম | বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya