শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতফেরা আরও তিনজনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৯ মে ২০২১   সর্বশেষ আপডেট : 8:32 pm

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতফেরা আরও তিনজনের করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসে কোয়ারেন্টিনে থাকা আরও তিনজন  বাংলাদেশি নাগরিকের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার সকালে তাদের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে পাঠানো হয়েছে। নতুন তিন আক্রান্তদের মধ্যে তাদের মধ্যে ঢাকার মোহাম্মদপুরের এক তরুণী (২৭), গাজীপুরের এক ব্যক্তি (৫৪) ও বগুড়ার এক নারী (৪৯) রয়েছেন। তারা সবাই গত দুইমাস আগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসার জন্য গিয়ে ছিলেন। গত ১৩মে তারা দেশে ফেরার পর জেলার বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ভারত থেকে ফেরত এসে কোয়ারেন্টাইনে থাকা আরও তিনজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে আক্রান্ত হওয়া দুজনের মধ্যে একজন করোনা নেগেটিভ হয়েছেন। তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ জানান, ‘প্রতিদিনই ভারত থেকে বাংলাদেশিরা নিজ দেশে ফিরছেন। এই ক্ষেত্রে হাইকমিশনার অনুমোদন নিয়ে তাদের ফিরতে হচ্ছে। নাহলে ভারতের আগরতলা স্থলবন্দর ইমিগ্রেশন আটকে দেওয়া হচ্ছে। আর বাংলাদেশে ভারতের যারা এমপ্লয়িজ ভিসা নিয়ে আছেন, তারা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে যেতে পারছেন’।

Facebook Comments Box

Posted ৮:৩২ পিএম | বুধবার, ১৯ মে ২০২১

The Daily Sarod |