শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা নারীর করোনা সনাক্ত

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ১১ মে ২০২১   সর্বশেষ আপডেট : 1:59 am

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা নারীর করোনা সনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা এক নারীর করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। সোমরাতে ৩৪ বছরের ওই নারীকে ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। এরআগে দুপুরে তার করোনা ভাইরাস পরীক্ষা করা হলে সন্ধ্যায় রিপোর্টে ওই নারী পজিটিভ আসে। তিনি গত ৭ মে ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেন। তার বাড়ি বগুড়া জেলার সুতাপুরের গোয়ালরোডে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বলেন, ‘ভারত থেকে ফেরার ৭২ঘন্টা আগে ওই নারী করোনা ভাইরাসের পরীক্ষায় নেগেটিভ আসে। ফলে সে বাংলাদেশে আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরতে পেরেছেন। স্থলবন্দরেও তার তেমন কোন লক্ষণ দেখা যায়নি’।

তিনি বলেন, ‘ভারত থেকে ফেরার পর ওই নারী সহ যারা হোটেলে কোয়ারেন্টাইনে আছে তাদের আজ সোমবার করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। ওই হোটেলে অবস্থান করা সকলের করোনা নেগেটিভ হলেও ওই নারীর পজিটিভ এসেছে। তাকে হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে। প্রয়োজনে হোটেলের সবাইকে পুনরায় করোনা পরীক্ষা করা হবে’।

ভারত থেকে আসা ওই নারী বলেন, গত মাসের ৩তারিখে আমি একাই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলাম। কিন্তু ফেরার অনুমতি পাচ্ছিলাম না বলে ফিরতে দেরি হয়েছে। আসার আগে ৭২ঘন্টা আগে টেস্টে নেগেটিভ আসে। দেশে ফিরে কোয়ারেন্টাইনে থাকার তিনদিন পর আমার পজিটিভ এসেছে। কিন্তু আমার করোনা আক্রান্তের শারীরিক কোন লক্ষ্মণ নেই, ভাল আছি’

Facebook Comments Box

Posted ১:৫৯ এএম | মঙ্গলবার, ১১ মে ২০২১

The Daily Sarod |