শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়া স্থলবন্দর দিয়ে পুরনো এলসির গম আমদানি বন্ধ

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 9:34 pm

আখাউড়া স্থলবন্দর দিয়ে পুরনো এলসির গম আমদানি বন্ধ

গম রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা জারির পূর্বে খোলা এলসির গম আমদানি বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দর দিয়ে। গত কয়েকদিন ধরেই গম আসছে না ভারত থেকে। এতে করে বিপাকে পড়েছে আমদানিকারক প্রতিষ্ঠান এম. আলম গ্রুপ। মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়া ও পাহাড়ী ঢলের কারণে ত্রিপুরা রাজ্যের সাথে অন্য রাজ্যগুলোর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় গমের গাড়ি ত্রিপুরায় আসতে পারছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা জানান, গত মে মাসের দ্বিতীয় সপ্তাহে গম রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা জারির আগে ১৪ হাজার টন গম আমদানির জন্য এলসি খোলা হয়েছিল। কিন্তু পাহাড়ী ঢলে ত্রিপুরার সাথে অন্য রাজ্যের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে গমের গাড়িগুলো আসতে পারছে না। তবে আশা করা যাচ্ছে চলতি মাসের শেষ দিকে এলসি করা গমগুলো আখাউড়া স্থলবন্দরে এসে পোঁছাতে পারে।

উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দরটি দেশের অন্যতম বৃহৎ একটি বন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে ৩-৫ লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতে। প্রতিষ্ঠার ২৭ বছর পর গত বছরের আগস্ট থেকে এ বন্দর দিয়ে পুরোদমে পণ্য আমদানি শুরু হয়। প্রথমে গম, এরপর চাল এবং পেঁয়াজ আমদানি শুরু হয়। তবে ব্যবসায়ীদের অনীহায় এখন চাল ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৩৪ পিএম | বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

The Daily Sarod |