স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৬ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 1:06 am
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরফেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ১নং প্লাটফর্ম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, পঞ্চাশোর্ধ রোগাক্রান্ত এক লোক বেশ কিছুদিন ধরে স্টেশন এলাকায় ভবঘুরে হিসেবে ঘোরাঘুরি করতে দেখা গেছে। ক’দিন ধরে স্টেশনে ভিক্ষা করতেও দেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা। লাশের গায়ে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। লাশের পরিচয় উদঘাটনে চেষ্টা করছে রেলওয়ে পুলিশ।
Posted ১:০৬ এএম | বুধবার, ০৬ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya