শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়া বন্দর দিয়ে একদিনে যাতায়াত করলো দেড় হাজার যাত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 9:19 pm

আখাউড়া বন্দর দিয়ে একদিনে যাতায়াত করলো দেড় হাজার যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিনে এপার-ওপার হয়েছেন ১৪৭৭ জন যাত্রী। যা গত দুইবছরের মধ্যে সবচেয়ে বেশি। ঈদুল ফিতরকে সামনে সামনে রেখে এই সংখ্যা বেড়ে বলে জানিয়েছে আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা।

আখাউড়া ইমিগ্রেশন সূত্র জানায়, করোনাকালীন সময়ের শুধু মেডিকেল, ব্যবসা ও কুটনৈতিক ভিসাধারীরা এই স্থলবন্দর ব্যবহার করে ভারত-বাংলাদেশে যাতায়াত করেছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ভ্রমণ ভিসা চালু হয়েছে। চলতি এপ্রিল মাসে চালু হয়েছে ভ্রমণ ভিসাধারীদের জন্য স্থলবন্দর দিয়ে পারাপার। এই স্থলবন্দর দিয়ে ভারতে যাতায়াত অনেকটা সহজ হওয়ায় ভ্রমণ পিপাসুদের জন্য জনপ্রিয়। পবিত্র ঈদুল ফিতরে টানা ৯দিন বন্ধের কবলে বাংলাদেশের সরকারি দপ্তর গুলো সেই সুযোগে অনেকেই ভ্রমণ ভিসায় ভারতে যাচ্ছেন। পাশাপাশি চিকিৎসার জন্য প্রতিবেশী দেশে ভারতে যাচ্ছেন অনেকেই। তাই গত কয়েকদিন যাবত আখাউড়া স্থলবন্দরে যাত্রীদের চাপ বেড়েছে।

চট্টগ্রাম থেকে আসা অরবিন্দ বিশ্বাস নামের এক যাত্রী জানান, আমি পেশায় আইনজীবী। গতকাল বৃহস্পতিবার ঈদের আগে শেষ দিন ছিল আদালতে। তাই এই সুযোগে চিকিৎসা সংক্রান্ত কারণে ছেলেকে নিয়ে ভারতে যাচ্ছি।এ পথ দিয়ে ভারতে গেলে সেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো। বিশেষ করে ট্রেন যোগাযোগ। তাছাড়া এ বন্দর দিয়ে আগরতলা গেলে বিমানেরও ব্যবস্থা আছে।

আরিফুল ইসলাম নামের আরেক যাত্রী বলেন, ‘অফিসে এবার লম্বা ছুটি পেয়েছি। তাই স্ত্রী-সন্তানকে নিয়ে ভারতে বেড়াতে যাচ্ছি। ঈদ কোলকাতায় করা হবে। আগরতলা থেকে বিমানে কোলকাতায় যাতায়াত খরচ অনেক কম। এজন্য এই বন্দর দিয়ে ভারতে ডুকছি।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ উপপরিদর্শক আবু বকর সিদ্দিকী জানান, ৬ এপ্রিল এ বন্দর দিয়ে ভ্রমণ ভিসা চালু হওয়ার পর থেকেই প্রতিদিন যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বন্দর দিয়ে ১৪৭৭জন যাত্রী পারাপার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংখ্যা ছিল ১০৯৮জন।  ঈদকে সামনে রেখে এই সংখ্যা প্রতিদিন বেড়ে যাচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:১৯ পিএম | শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২

The Daily Sarod |