শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়া থেকে সোয়া দুই ঘন্টা পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল মহানগর গোধূলি

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ০৬ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 10:48 pm

আখাউড়া থেকে সোয়া দুই ঘন্টা পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল মহানগর গোধূলি

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধুলি ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে দুই ঘন্টা ১০মিনিট পর ছেড়ে গেছে। এর আগে, সোমবার (৬ জুন) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে এই স্টেশনে আটকা পড়ে ট্রেনটি। ত্রুটি মেরামতের পর রাত সোয়া নয়টার দিকে মেরামত কাজ শেষে আখাউড়া স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় মহানগর গোধূলি ট্রেনটি।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম জানান, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের শেষের দিকের গার্ড ব্রেকের কোচের কাপলিং (সংযোগ পদ্ধতি) ছিঁড়ে যায়। সংশ্লিষ্টরা মেরামত কাজ শেষ করার পর রাত সোয়া ৯টার দিকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

 

Facebook Comments Box

Posted ১০:৪৮ পিএম | সোমবার, ০৬ জুন ২০২২

The Daily Sarod |