শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়ায় ২২০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১১ মে ২০২১   সর্বশেষ আপডেট : 9:31 pm

আখাউড়ায় ২২০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

চলছে করোনা ভাইরাসের লকডাউন। এরই মাঝে আর এক/দুই দিন পর পবিত্র ঈদুল ফিতর। মহামারীতে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে অনেক হতদরিদ্র পরিবার। এসব পরিবারের পাশে দাঁড়িয়েছে আখাউড়ার সৌন্দর্য্য নামের একটি মানবিক সংগঠন। মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২২০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে।

এই উপলক্ষে উপজেলার কল্যাণপুর খানকা শরীফে অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিটি পরিবারের প্রত্যেক এলাকার প্রতিনিধি মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয় এসব খাদ্য সামগ্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ড. অ্যাডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদল, উপদেষ্টা মো. শাহজহান (আখাউড়ার উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী), কাজী ইমরান, জুম্মন খান, কাজী শাহাআলম, কার্যকরী কমিটির সভাপতি কাজী রনি আহমেদ, সাধারণ সম্পাদক মো. রাসেল, সহ সভাপতি মো. ইসমাইল, সাংগঠনিক সম্পাদক মো. সুমন, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম, আহমেদ সজিব, আখাউড়া পৌর কৃষকলীগের সহসভাপতি মোঃ জামাল ভুইয়া, বিডি ক্লীন আখাউড়ার আহ্বায়ক মোঃ রমজানুল ইসলামসহ কমিটির আরো নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে আখাউড়ার সৌন্দর্য্যর প্রতিষ্ঠাতা সালাম কাজী সংগঠনের সকল নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানিয়ে সংগঠনের সকল অর্থ দাতা মানবিক প্রবাসীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে উক্ত সংগঠন থেকে পূর্বের ন্যায় আরো বেশি আকারে মানবিক কাজ করার ইচ্ছে প্রকাশ করে সমাজের বিত্তবান লোকজনকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ৯:৩১ পিএম | মঙ্গলবার, ১১ মে ২০২১

The Daily Sarod |