শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়ায় রেললাইনে বেড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় পড়ে প্রাণ গেল নারীর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 12:05 am

আখাউড়ায় রেললাইনে বেড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় পড়ে প্রাণ গেল নারীর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় লাভলী ইয়াসমিন (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।বুধবার সন্ধ্যায় তিতাস ব্রিজ সংলগ্ন রেলক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাভলী ইয়াসমিন আখাউড়া পৌরশহরের দূর্গাপুর গ্রামের সোলায়মান মিয়ার কন্যা ও আশুগঞ্জ উপজেলার চার চারতলা গ্রামের আব্দুল হাশিমের স্ত্রী

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আশুগঞ্জ থেকে লাভলী ইয়াসমিন আখাউড়া দুর্গাপুর পিত্রালয়ে বেড়াতে আসেন। বুধবার বিকেলে লাভলী আক্তার সহ তিনজন তিতাস ব্রিজ সংলগ্ন নদীর পাড় ঘুরতে যান। সেখানে ঘোরাঘুরি করার পর রেল লাইন দিয়ে হেঁটে খরমপুর মাজার শরীফ যাওয়ার পথে কালনী এক্সপ্রেস ট্রেন লাভলীর পিছনে দিক দিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ইনচার্জ মাজহারুল করিম জানান, তিতাস ব্রিজ সংলগ্ন ঢাকা-সিলট রেললাইনের উপর দিয়ে হেটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ১২:০৪ এএম | বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১

The Daily Sarod |