শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়ায় মাদরাসার ছাত্র সেজে সাহায্য চেয়ে প্রতারণা,তিন কিশোর আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৪ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 9:48 pm

আখাউড়ায় মাদরাসার ছাত্র সেজে সাহায্য চেয়ে প্রতারণা,তিন কিশোর আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মাদরাসার ছাত্র সেজে প্রতারণার অভিযোগে তিন কিশোরকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে পৌর এলাকার জামিয়া মাজহারুল হক দারুল উলুম মাদরাসা কর্তৃপক্ষ তাদেরকে আটক করেছে। আটক ওই তিনজন একেক সময় একেক পরিচয় দিচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মাদরাসার ছাত্র সেজে তিনজন দেবগ্রামের বিভিন্ন বাড়িতে যায়। তারা মাজহারুল হক মাদরাসার জন্য সাহায্য তুলতে থাকে। এর মধ্যে একজনের সন্দেহ হলে তাদের কাছে মাদরাসার নামে ছাপানো রশিদ চায়। তাদের কাছে থাকা রশিদ দেখে সন্দেহ আরো প্রবণ হয়। পরে তাদেরকে আটক করে মাদরাসায় নিয়ে যাওয়া হয়।

জামিয়া মাজহারুল হক দারুল উলুম মাদরাসার শিক্ষক সুহাইল আহমেদ ধরমন্ডলী জানান, গত এক বছর ধরেই জেলার বিভিন্নস্থানে মাদরাসার নামে চাঁদা উঠানো হচ্ছিল। কিন্তু কে বা কারা সেটা করছে তা বুঝা যাচ্ছিল না। গত তিনদিন আগে এক ব্যক্তি মাদরাসার জন্য কোরআন শরীফ নিয়ে এলে সন্দেহ প্রকট হয়। ওই ব্যক্তি তখন জানান, একাধিক মাদরাসা ছাত্র গিয়ে তার কাছে কোরআন শরীফ কেনার জন্য টাকা চায়। কিন্তু হাতে টাকা না থাকায় তখন দিতে পারেননি বলে এখন কোরআন শরীফ নিয়ে এসেছেন।

সুহাইল আহমেদ আরো জানান, সোমবার মাদরাসা সংলগ্ন এলাকাতেই তারা সাহায্য তুলতে থাকে। অনেকের কাছ থেকে টাকাও নেয়। এর মধ্যে একজনের সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা তাদের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বলে জানিয়েছে। একটি ফোন নম্বর দিলে সেটিতে যোগাযোগের পর আটকের বিষয়টি বুঝতে পেরে লাইন কেটে বন্ধ করে দেন। বিষয়টি পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরকে জানানো হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৯:৪৮ পিএম | সোমবার, ০৪ জুলাই ২০২২

The Daily Sarod |