স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৩ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 11:22 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ব্যবসায়ি মহসীন সরকারের হত্যাকারিদের বিচার দাবিতে শুক্রবার সকালে সড়ক বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করা হয়।
গত ২ মে সোমবার রাত পৌনে সাতটার দিকে মো. মহসীন সরকার (৩৫) নামে এক ব্যবসায়ি খুন হন। মো. মহসীন উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের শহিদুল ইসলাম ছেলে।
তিনি বিডি ফুডসসহ একাধিক কোম্পানির ডিস্ট্রিবিউটর ছিলেন। পৌর এলাকার রাধানগরে রাজীব কটেজে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিলো। এর পাশেই তিনি নতুন বাড়ি করছিলেন।
মানববন্ধনে মহসীন সরকারের বাবা শহিদুল ইসলাম বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। অথচ এখন বলা হচ্ছে আত্মরক্ষার্থে আরিফ এ হত্যাকান্ড ঘটায়। আরিফ নিজেকে বাঁচাতে এ ধরণের কথা বলছে। এ ঘটনায় পুলিশ আরিফ ও তার বাবা আউয়াল মিয়াকে গ্রেপ্তার করলেও অন্যরা ধরা ছোঁয়ার বাইরে। এ অবস্থায় আমাদের পরিবার শঙ্কায় আছে।’
পরিবারের লোকজন জানান, সম্প্রতি মহসীনের বাবাকে অপদস্থ করেন একই এলাকার আউয়াল মিয়ার ছেলে মো. আরিফ। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হয়। এরই জের ধরে তাকে হত্যা করা হয়।
মহসীন সরকারের এলাকার মুরুব্বি আব্দুল জলিল, মাহতাব মিয়া, সহকর্মী মো. শাখাওয়াত, আত্মীয় মো. সারোয়ার বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। আমরা এ হত্যাকান্ডের বিচার চাই।’
Posted ৮:২৬ পিএম | শুক্রবার, ০৩ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya