শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়ায় পিকআপ চাপায় সিএনজি যাত্রী নিহত, ৩জন আহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 10:50 pm

আখাউড়ায় পিকআপ চাপায় সিএনজি যাত্রী নিহত, ৩জন আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পিকআপ চাপায় জাহাঙ্গীর আলম(৩০) নামের এক সিএনজি চালিত অটো রিকশার যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার সাতপুকুরপাড় এলাকায় সিএনজিকে চাপায় এই ঘটনা ঘটে৷ নিহত জাহাঙ্গীর সরাইল উপজেলার কুট্রাপাড়া এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রি ছিলেন। এই ঘটনায় আরও তিনজন যাত্রী আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম।

পুলিশ জানায়, ‘জাহাঙ্গীর আলম রঙ মিস্ত্রির কাজ করতেন। কসবায় প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের ঘরের রংয়ের কাজ করতে তার অন্যান্য সহকর্মীদের সাথে দুপুরে সিএনজি যোগে যাচ্ছিলেন। পথিমধ্যে ধরখারের সাতপুকুর পাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ সিএনজিটিকে চাপা দেয়। এতে জাহাঙ্গীর সহ চারজন আহত হয়। তাদেরকে উদ্ধার ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন’।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, ‘ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে’।

Facebook Comments Box

Posted ১০:৫০ পিএম | বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

The Daily Sarod |