শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 6:55 pm

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় আন্তঃনগর একটি ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ৬২ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের।মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে ৯টার দিকে আখাউড়া তিতাস ব্রিজের সংলগ্ন রেলওয়ে কবরস্থানের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

আখাউড়া রেলওয়ে পুলিশ জানান, চট্রগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাথে অজ্ঞাত এক বৃদ্ধ রেললাইন দিয়ে হেটে যাওয়ার সময় ধাক্কা লাগে। ঘটনাস্থলে ওই বৃদ্ধ মারা যায়।

তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধের পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আখাউড়া রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন নিহত বৃদ্ধের পরিবারের পরিচয় মিলেনি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৫৫ পিএম | মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

The Daily Sarod |