শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়ায় ট্রাক চাপায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, দুইযাত্রী নিহত

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 10:08 am

আখাউড়ায় ট্রাক চাপায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, দুইযাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাক চাপায় ঘটনাস্থলে দুইজন সিএনজি চালিত অটো রিকশা যাত্রী নিহত হয়েছে। সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, জেলা নবীনগর উপজেলার মহেশপুরের ইয়াকুব আলীর ছেলে মোহাম্মদ আউয়াল মিয়া(৫০) ও একই এলাকার মৃত আব্দুল হাকিম ব্যাপারীর ছেলে ফয়েজ মিয়া (৫৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি নবারবিহীন সিএনজি চালিত অটো রিকশা কুমিল্লা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে আখাউড়া উপজেলার তন্তর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী একটি ট্রাক সিএনজিটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও দুইজন আহত হয়। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Facebook Comments Box

Posted ১১:৫৮ এএম | সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |