স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৪ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 7:35 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় জাল টাকা সহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদেরকে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে রোববার রাতে তাদের উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রাম থেকে ১০৫টি জাল ১০০টাকার নোট সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের হারিছ মিয়ার ছেল ওবায়দুল হক (৩৮) ও তার স্ত্রী জাহানারা বেগম কমলা (৩৫)।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দশ হাজার পাঁচ’শ জাল টাকাসহ নারী ও পুরুষকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর রাতেই দুইজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-(ক) ধারায় মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, এরমধ্যে গ্রেফতারকৃত ওবায়দুল হকের বিরুদ্ধে ইতিপূর্বে আখাউড়া থানায় ডাকাতি, অস্ত্র ও অপহরণের ৪টি মামলা রয়েছে।
Posted ৭:৩৫ পিএম | সোমবার, ১৪ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya