শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়ায় গাঁজাসহ ১৪ মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৭ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 10:52 pm

আখাউড়ায় গাঁজাসহ ১৪ মামলার আসামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকসহ ১৪ মাদক মামলার আসামী সোলমান মিয়া (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়। সোলমান আখাউড়া উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। এসময় তার দেওয়া তথ্যে রাজু খান (৩৬) নামের আরও এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

বুধবার বিকেলে আখাউড়া থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে রাজাপুর রেললাইনের পূর্ব পাশে ৭কেজি গাঁজাসহ সোলমানকে গ্রেফতার করা হয়। এসময় দুলাল মিয়া নামের আরও মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। সোলমানের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজু খান নামের আরও এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় গ্রেফতারকৃত সোলমান, রাজু খান ও পলাতক দুলাল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হলে সেখান থেকে জেল হাজতে পাঠায়।

Facebook Comments Box

Posted ১০:৫২ পিএম | বুধবার, ২৭ এপ্রিল ২০২২

The Daily Sarod |