স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 8:41 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমিতো পাঁচ কেজি ওজনের একটি মিষ্টি আলু পাওয়া গেছে। গতকাল সোমবার (২১ মার্চ) উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামের কৃষক হোসেন মিয়া তার জমিতে আলুটি পান।পরে সন্ধ্যায় বিশালাকৃতির এ মিষ্টি আলু সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় প্রদর্শনীর জন্য আনা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক হোসেন মিয়া তার ১৫ শতাংশ জমিতে কৃষি অফিসের পরামর্শে সিন্ধি প্রজাতির লাল মিষ্টি আলুর লতা রোপণ করেন। আলুর লতা রোপনের ৬-৭ মাসের ব্যবধানে জমিতে ফলন হয়। গতকাল সোমবার সকালে জমি থেকে আলু তোলা শুরু করেন হোসেন। এক পর্যায়ে বিশাল আকৃতির একটি আলু পান। আলুটির ওজন পাঁচ কেজি একশ গ্রাম।
হোসেন মিয়া জানান, এতবড় আলু পাওয়ার খবরে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে বাড়িতে এসে ভিড় করছেন আলুটি দেখার জন্য।
আখাউড়া উপজেলার কৃষি কর্মকর্তা শাহানা বেগম জানান, জমির মাটির গুণাগুন ভালো থাকলে একটি মিষ্টি আলুর ওজন আধা কেজি বা সর্বোচ্চ এক-দেড় কেজি হয়ে থাকে। তবে হোসেন মিয়ার জমিতে ব্যতিক্রম ঘটেছে। ভালো ফলনের জন্য কৃষি অফিস থেকে কৃষকদেরকে সবধরনের সহযোগীতা করা হয়ে থাকে।
Posted ৮:৪১ পিএম | মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya