স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ৩১ জুলাই ২০২১ সর্বশেষ আপডেট : ৮:১৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সাংসদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শনিবার (৩১ জুলাই) সকালে আইনমন্ত্রীর পক্ষে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একডজন (১২টি) সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহর হাতে তুলে দেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুর রহমান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা শ্যামল কুমার ভৌমিক, আখাউড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাসির উদ্দিন খাদেম লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মমিন বাবুল প্রমুখ।
আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল সাংবাদিকদের জানান, মহামারির শুরু থেকেই আইনমন্ত্রী তাঁর নিজ সংসদীয় এলাকা কসবা-আখাউড়ার মানুষকে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে তিনি অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছেন।
সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ‘এই মহামারীতে জরুরী চিকিৎসা সেবায় অক্সিজেন দেওয়া মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। ব্রাহ্মণবাড়িয়ায় করোনার সংক্রমণ বাড়ছে। এ মুহূর্তে আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সবচেয়ে বেশি প্রয়োজন। মন্ত্রী মহোদয়ের এ উপহার মানুষের জীবন বাঁচাতে সহায়তা করবে’।

Posted ৮:১৭ অপরাহ্ণ | শনিবার, ৩১ জুলাই ২০২১
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর