শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়ায় অটোরিকশা নিয়ে পালানোর সময় যুবককে আটকে পিটুনি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৫ মে ২০২২   সর্বশেষ আপডেট : 5:09 pm

আখাউড়ায় অটোরিকশা নিয়ে পালানোর সময় যুবককে আটকে পিটুনি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় মো. উজ্জল মিয়া নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে জিআরপি’র (জংশন রেলওয়ে পুলিশ) হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার রাতে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আটক উজ্জল তার বাড়ি পৌর এলাকার রাধানগর কলেজপাড়ায় বলে জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌণে ১০টার দিকে রেলওয়ে স্টেশন মসজিদের কাছে রাখা একটি নতুন অটোরিকশা চালিয়ে নিয়ে যেতে থাকে ওই যুবক। অটোরিকশাটি চুরি হচ্ছে বুঝতে পেরে স্থানীয় লোকজন ধাওয়া করে। এক পর্যায়ে সে অটোরিকশা নিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। অটোরিকশা ফেলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দৌঁড়ে তাকে আটক করে পিটুনি দিয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেয়। পরে জিআরপি এসে তাকে তাদের হেফাজতে নিয়ে যায়। বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগা অটোরিকশাটি ক্ষতিগ্রস্থ হয়।

নিরাপত্তা বাহিনীর হাবিলদার মো. মামুন জানান, অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন একজনকে আটক করে। পরে তাকে জিআরপি’র হাতে তুলে দেয়।

Facebook Comments Box

Posted ৫:০৯ পিএম | বুধবার, ২৫ মে ২০২২

The Daily Sarod |