স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 9:54 pm
ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া সীমান্তবর্তী এলাকার মাদক সম্রাজ্ঞী মোসাম্মৎ সাহারা খাতুন ওরফে সায়েরা (৩২) সহ ৪জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে দেড়শত বোতল ফেন্সিডিল ও দেড়শত বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর উত্তর গ্রামের আলমগীর মিয়ার স্ত্রী মোসাম্মৎ সাহারা খাতুন ওরফে সায়েরা (৩২), সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশলের মৃত জহির মিয়ার ছেলে মো. রোমান মিয়া (২৫), একই উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মো. মামুন মিয়া (২৮), আখাউড়া উপজেলার ছোট কুড়িপাইকা গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে মো. মাসুম মিয়া (২৪)। এসময় তাদের কাছ থেকে একটি নাম্বার বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর এলায়কায় অভিজান পরিচালনা করে মাদকদ্রব্য গুলো সহ তাদের আটক করা হয়। এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক মোসাম্মৎ সাহারা খাতুন ওরফে সায়েরা সীমান্তবর্তী এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে আগেও ৫টি মামলা রয়েছে।
Posted ৯:৫৪ পিএম | রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya