শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়ার ইউএনও-এসিল্যান্ডকে দুই পার্বত্য জেলায় বদলী

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২৩ মে ২০২২   সর্বশেষ আপডেট : 10:12 pm

আখাউড়ার ইউএনও-এসিল্যান্ডকে দুই পার্বত্য জেলায় বদলী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামকে বদলী করা হয়েছে। রোববার (২২ মে) চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী সাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলী করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারকে পার্বত্য জেলা রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে। অপর আরেক প্রজ্ঞাপনে সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামকে আরেক পার্বত্য জেলা জেলা বান্দরবানের থানচি উপজেলায় বদলী করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন দুইজন বদলীর আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Facebook Comments Box

Posted ১০:৪৬ এএম | সোমবার, ২৩ মে ২০২২

The Daily Sarod |