https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

আখাউড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : 8:14 pm

আখাউড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

প্রতিকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএসফ’র গুলিতে মো. আসাদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এ ঘটনা ঘটে। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

আহত মো. আসাদুল ইসলাম ইটনা গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে । ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ইটনা সীমান্তে তিন রাউন্ড গুলি করে বিএসএফ। এতে আসাদুল আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান জানান, ভারত সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। ওই ব্যক্তি নদী পাড় হওয়ার সময় গুলি করে বিএসএফ। আহত ব্যক্তির কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পাশাপাশি বিএসএফ’র সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৮:১৪ পিএম | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

dainiksarod |