https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

আখাউড়ায় নারীকে আগুনে পুড়িয়ে হত্যা

আখাউড়া উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 10:23 pm

আখাউড়ায় নারীকে আগুনে পুড়িয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গর্তে ঢুকিয়ে পুড়িয়ে এক নারী’কে হত্যার ঘটনায় খন্ডিত মাথা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজির বাজার এলাকার একটি পুকুর থেকে মরদেহের মাথাটি উদ্ধার করা হয়। পাশাপাশি নিহত নারীর পরিচয় পেয়েছে পুলিশ।

নিহতের নারীর নুরুল ইসলাম ব্যাপারীর স্ত্রী নাম হরলুজা (৫০)। তিনি ওই এলাকায় একটি কলোনিতে বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন। তিনি জানান, পুলিশ ফারহান রনি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ ভুইয়ার ছেলে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ি। তার স্বীকারোক্তিতে মরদেহের খন্ডিত মাথা একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন এই হত্যাকাণ্ড এর রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার সকালে উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। সকাল সাতটার দিকে হাঁস খুঁজতে এসে শাহনেওয়াজ ভুইয়ার জায়গায় পরিত্যক্ত টিনের ভাংগা ঘর থেকে ধোঁয়ার গন্ধ বের হতে দেখেন। সেখানে থাকা ফারহান রনি জানায় সে পাতা পুড়া দিয়েছে। এ কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে কি দেখতে চায়। এ সময় ফারহান ক্ষুব্দ হয়ে তাদেরকে মারার হুমকি দেয়। এতে সন্দেহ ঘনিভুত হলে তারাসহ গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পান। পুলিশকে খবর দিলে তারা লাশ বের করে। কিন্তু তখন লাশের মাথা না থাকায় পরিচয় পাওয়া যাচ্ছিল না।

Facebook Comments Box

Posted ১০:২৩ পিএম | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

dainiksarod |