শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়ায় কিশোরী ‘ধর্ষণের’ ভিডিও ফেসবুকে

আখাউড়া উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ১৯ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : 12:57 am

আখাউড়ায় কিশোরী ‘ধর্ষণের’ ভিডিও ফেসবুকে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে মঙ্গলবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের হয়নি।

ভিডিও’র সূত্র ধরে বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, ঘটনাটি উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের। বেশ কিছুদিন আগে স্বামীর সঙ্গে ওই কিশোরীর বিবাহ বিচ্ছেদ হয়। প্রতিবেশি ও সম্পর্কে দাদা ফজলুল হক বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলে ওই কিশোরীকে ধর্ষণ করে।

ভিডিও দেখে ফেসবুকে ও কথা হলে অনেকে জানান, ধরণ দেখে মনে হচ্ছে স্বেচ্ছায় শারিরিক সম্পর্ক করা হয়েছে। তবে যেহেতু কিশোরীর সঙ্গে এটা করা হয়েছে সেটা আইনগতভাবে ধর্ষণের ঘটনা। কে বা কারা কিংবা কি উদ্দেশ্যে এর ভিডিও করেছে এ নিয়েও প্রশ্ন তুলেন অনেকে।

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দীন জানান, ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ নিয়ে আসবে বলে একটি পক্ষ থেকে আমাকে জানানো হয়েছিলো। অভিযোগ পেলে সে অনুযায়ি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১২:৫৭ এএম | বুধবার, ১৯ মার্চ ২০২৫

The Daily Sarod |