শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আইনমন্ত্রী আনিসুল হক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কসবা আ’লীগের সভাপতি নির্বাচিত

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০৪ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 8:49 pm

আইনমন্ত্রী আনিসুল হক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কসবা আ’লীগের সভাপতি নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি। শনিবার (৪ জুন) সম্মেলনে কোন প্রার্থী না থাকায় তাকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূইয়া জীবন।

সম্মেলনের ২য় অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে এসময়  উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আইনমন্ত্রী আনিসুল হক এমপি, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম ( শিউলি আজাদ), জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

এসময় কসবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আইনমন্ত্রীর নাম প্রস্তাব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-আহবায়ক পৌর মেয়র এমএ জি হাক্কানী এবং সমর্থন করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-আহবায়ক উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূইয়া জীবন। আর কোন প্রার্থী না থাকায় আইনমন্ত্রী আনিসুল হককে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।  সাধারণ সম্পাদক হিসেবে উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূইয়া জীবনের নাম প্রস্তাব করেন সাবেক যুগ্ন-আহবায়ক আজহারুর ইসলাম এবং সমর্থন করেন আরেক সাবেক যুগ্ন-আহবায়ক বকুল। কোন প্রার্থী না থাকায় রাশেদুল কায়সার ভূইয়া জীবনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

Facebook Comments Box

Posted ৮:৪৯ পিএম | শনিবার, ০৪ জুন ২০২২

The Daily Sarod |