শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আইনমন্ত্রীকে নিয়ে কটুক্তি: আখাউড়ায় ভিপি নূরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০২ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 10:02 pm

আইনমন্ত্রীকে নিয়ে কটুক্তি: আখাউড়ায় ভিপি নূরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে নিয়ে কটুক্তির প্রতিবাদে ডাকসুর সাবেক ভিপি নূরুল হকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আওয়ামীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (০২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে পৌরশহরের সড়ক বাজারস্থ দলীয় কার্যালয় হতে মিছিল বের হয়ে ঝাড়-হাতে নিয়ে ভিপি নূরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল, পৌর আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সভাপতি মো. মনির খান, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ও যুবলীগ নেতা মো. আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, পৌর ছাত্রলীগের আহবায়ক নাঈমুর রহমান রনি, উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শাওন, দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নাঈম আহমেদ নীড়, ধরখার ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাফায়েত রবিন, মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মশিউর রহমান রিপন, কলেজ ছাত্রলীগের আহবায়ক আবু বক্কর আজমাইন প্রমুখ।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি দাবি জানাই, তথ্য প্রযুক্তি আইনে ভিপি নূরের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার করতে হবে। বক্তারা বলেন, ১৯৭১ সালে যারা দেশের স্বাধীনতায় বিরোধিতা করেছে, আজকে তারাই পদ্মা সেতুর বিরোধীতা করছে। বক্তারা পদ্মা সেতুর বিরোধীতাকারীদেরকে নব্য রাজাকার হিসেবে আখ্যা দিয়ে তাদের বিচার করার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।

Facebook Comments Box

Posted ১০:০২ পিএম | শনিবার, ০২ জুলাই ২০২২

The Daily Sarod |