শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

অবৈধ পথে এসে ৪ বছর কারাভোগের পর আখাউড়া দিয়ে ভারত গেলেন দিলীপ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 1:12 am

অবৈধ পথে এসে ৪ বছর কারাভোগের পর আখাউড়া দিয়ে ভারত গেলেন দিলীপ

অবৈধ পথে বাংলাদেশে এসে দীর্ঘ ৪ বছর কারাভোগের পর মুক্তি পেয়ে নিজ দেশে ফিরে গেলেন দিলীপ সরকার নামে এক ভারতীয় নাগরিক। বুধবার (১৫ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে ভারতের ত্রিপুরা পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন বাংলাদেশ কারা কর্তৃপক্ষ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।

দীলিপ সরকার ত্রিপুরা রাজ্যের যুগ্মনগর আড়ালিয়ার জগদীশ সরকারের ছেলে। তিনি ২০১৮ সালে সেপ্টেম্বর মাসের ২০ তারিখ হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশের সময় বিজিবির সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ মামলা দিয়ে আদালতে হাজির করলে আদালত তাকে ৪ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়। দীর্ঘ কারাভোগের পর বুধবার সে ব্রাহ্মণবাড়িয়ার কারাগার থেকে মুক্তি পায়। দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে তাকে দেশে ফেরত পাঠানো হলো।

হস্তান্তরকালে আখাউড়া চেকপোষ্টে উপস্থিত ছিলেন ত্রিপুরা পশ্চিম থানার সহকারি উপ-পরিদর্শক সিদ্ধার্থ দেব, বিএসএফ, তার পরিবারের সদস্যরা। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন আখাউড়া থানার উপ পরিদর্শক মঈন উদ্দিন, ইমিগ্রেশন পুলিশের সহকারী ইনচার্জ মো. মোরশেদ আলম।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের সহকারী ইনচার্জ কর্মকর্তা মো. মোরশেদ আলম বলেন, দুই দেশের উচ্চ পর্যায়ে যোগাযোগ করে মুক্তিপ্রাপ্ত ওই ভারতীয় নাগরিকে আজকে ত্রিপুরা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১:১২ এএম | বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

The Daily Sarod |