ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 11:45 pm
অবশেষে প্রায় পাঁচ বছর সম্পর্কে পর বিয়ের পিড়িতে বসলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তারা এখন আইনত স্বামী-স্ত্রী। পরিবারের উপস্থিতিতে বলিউডের এই দুই তারকা সাত পাক ঘুরলেন। কাপুর পরিবারের মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তেই হল বিয়ের অনুষ্ঠান। বিয়ের খবর সামনে আসতেই শুভেচ্ছায় ভাসছেন এই নবদম্পতি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই জুটি পাঞ্জাবি স্টাইলে বিয়ে করলেন। বিয়েতে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন রনবীরের মা নীতু কাপুর, আলেয়ার বাবা মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, করিনা, করিশ্মা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, আয়ান মুখোপাধ্যায়-সহ আনেকেই।
বেশিরভাগ অতিথি থেকে শুরু করে পরিবারের সদস্যদের পোশাকের রং ছিল হালকা গোলাপি।রণবীর-আলিয়ার বিয়ের অতিথিদের দেখা মিলল রঙ মিলান্তি পোশাকে। বিয়ের অতিথিদের দেখা মিলল সাদা আর সোনালি রঙের পোশাকে। আলিয়ার বেস্টি, ব্রাইডস মেইড আকাঙ্খা রঞ্জন পরেছিলেন সবুজ রঙের শাড়ি।
নিরাপত্তা ঘেরা বাড়ির ভিতরে বিয়ের আয়োজন হলেও, বাইরে ছবির জন্য অপেক্ষা করা পাপারাৎজি ও মিডিয়ার জন্য মিষ্টির বক্স দেওয়া হয়েছে। খুব কম সংখ্যক মানুষের উপস্থিতিতেই হয়েছে এই বিয়ে। হাতেগোনা ৫০জন হয়তো ছিল বিয়েতে।
‘বাস্তু’র বাইরে এদিন সকাল থেকেই ছিল কড়া পাহাড়া। আলিয়া-রণবীরের ব্যক্তিগত রক্ষীরা তো ছিলই, সাথে পুলিশ ফোর্সও মোতায়েন করা হয়েছিল সেখানে। ছিল স্নিফার্স ডগ। এখন শুধু বিয়ের ছবি সামনে আসার অপেক্ষা!
Posted ১১:৪৫ পিএম | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya