শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

অবশেষে নিহতের দুইদিন পর দাফন করা হলো শিশু রাসেলের মরদেহ

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 9:10 pm

অবশেষে নিহতের দুইদিন পর দাফন করা হলো শিশু রাসেলের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নিহত শিশুকে দুইদিন পর কবরে দাফন করা হয়েছে। বুধবার দুপুরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এসময় নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। গত সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে একটি ইটভাটার ট্রাক চাপায় নিহত হয় উপজেলার হরিপুর ইউনিয়নের টেকপাড়ার মো. আউয়াল মিয়ার ছেলে রাসেল মিয়া (৭)। রাসেল স্থানীয় হরিপুর সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

নিহত শিশু রাসেল মিয়ার পিতা আওয়াল মিয়া অভিযোগ করে বলেন, ‘গত ১৩ ফেব্রুয়ারি  এলাকার একটি ইটভাটার অংশীদার ও ট্রাকমালিক মো. কাপ্তান মিয়াকে আমি বাধা দেই। তারা ট্রাক দিয়ে মাটি আনতে গিয়ে এলাকার সড়ক নষ্ট করে ফেলছিল। এ নিয়ে প্রতিবাদ জানাই। বিষয়টি মেনে নিতে না পেরে কাপ্তান মিয়া দলবল নিয়ে আমাকে হুমকি দেন। স্থানীয়দের উপস্থিতিতে তিনি তার কর্মীদের নির্দেশ দেন, ট্রাকের সামনে যা পড়বে সব মাটির সাথে পিষে দিতে। পরে সোমবার দুপুরে মাটির ট্রাকচাপায় আমার ছেলেকে ওরা মেরে ফেলেছে।

আরও পড়ুনঃ মামলা না নেওয়ায় ছেলের লাশ কবর দেয়নি বাবা, সড়ক অবরোধ

তিনি অভিযোগ করে আরও বলেন, এই ঘটনায় সোমবার রাতেই মামলা দায়ের করতে নাসিরনগর থানায় যাই। সেখানে আমার লিখা মামলা না নিয়ে খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেন ওসি সাহেব।  মঙ্গলবার বিকেলে এই ঘটনায় মামলা নিতে এলাকাবাসীকে নিয়ে রাসেলের লাশ সহ সড়ক অবরোধ করি। পরে পুলিশ এসে বললো মামলা নিবে। কিন্তু রাতে যে মামলা নিয়েছে তা হত্যা মামলা না। সকালে থানার পুলিশ লাশ কবর দিতে অনুরোধ করেন। পরে দুপুরে কবর দিয়েছি আমার ছেলে রাসেলকে।

সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, এই ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ৩০৪/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মরদেহটি ইতিমধ্যে দাফন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:১০ পিএম | বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |