জৈষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 10:25 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক চাপায় নিহত হয়েছেন উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা এ কে এম আশরাফ শান্ত (২৭)। রোববার বিকেলে ঢাকায় একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে রোববার সকালে মোটরসাইকেলে করে অফিসে আসার সময় ট্রাকচাপায় তিনি গুরুতর আহত হন। শান্ত জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা হাদিউল ইসলাম সৃজন জানান, শান্ত প্রতিদিন মোটরসাইকেলে করে নাসিরনগর থেকে বিজয়নগরে এসে অফিস করেন। গত সপ্তাহেই তিনি মোটরসাইকেল কিনেন। এ জন্য তিনি সবাইকে মিষ্টিও খাওয়ান। মোটরসাইকেল কেনার পর আরো দু’দিন তিনি এটি চড়েই অফিসে আসেন। রবিবার সকালে আসার পথে আখাউড়া-চান্দুরা সড়কের আলাদাউদপুর এলাকায় তাকে বহনকারি মোটর সাইকেলকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা ট্রাক।
নিহতের ভাই মো. সেলিম জানান, দুর্ঘটনায় তার ভাইয়ের মাথায় প্রচন্ড আঘাত পান। প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়ার পর বেলা সোয়া পাঁচটার দিকে তিনি মারা যান। লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হচ্ছে।
Posted ১০:২৫ পিএম | রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya