শিরোনাম
লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে বৃহস্পতিবার থেকে বার্ষিকী উৎসব শুরু ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি নাজমুল হাসান সোনালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের প্রায় ৮ লাখ টাকা চুরি আখাউড়ায় উজানের ঢলের পানিতে তলিয়ে গেছে ২৫০ হেক্টর ফসলি জমি দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা

অনলাইনে পাওয়া যায় উটের দুধ!

সরোদ অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ১৬ জুলাই ২০১৮   সর্বশেষ আপডেট : 6:49 pm

অনলাইনে পাওয়া যায় উটের দুধ!

ভারতের রাজস্থান ও সুরাটের উটের দুধ পাওয়া যাচ্ছে অনলাইনে। তাতে আসছে ডলার। রাজস্থান থেকে বিপুল পরিমাণ উটের দুধ যাচ্ছে আমেরিকাসহ বিভিন্ন দেশে। যার দাম উঠেছে প্রতি লিটার ৫০ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ হাজার টাকা।
রাজস্থানের উটের মালিকরা বিকানের, কচ্ছ ও সুরাটে দুধের কারখানায় দুধ সরবরাহ করে থাকেন। উটের দুধ টেট্রাপ্যাকে ২০০ মিলি এবং দুধের পাউডার ২০০-৫০০ গ্রামের প্যাকেটে বিক্রি করা হয়। আমাজনের মাধ্যমে অনলাইনে বিক্রি হচ্ছে এ দুধ।
উটের দুধ অনলাইনে বিক্রি হওয়ার গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। উটের দুধের রয়েছে ওষুধি গুণ। যা অটিজম, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, গেঁটে বাত ও রক্ত দূষণজনিত রোগের চিকিৎসায় বেশ কার্যকর। আদভিক ফুডস অ্যান্ড প্রডাক্টস প্রাইভেট লিমিটেডের প্রধান হিতেশ রাথী প্রতি মাসে আমাজন ডটকমের মাধ্যমে ৬ হাজার লিটার দুধ বিক্রি করে থাকেন।

Facebook Comments Box

Posted ৬:৪৯ পিএম | সোমবার, ১৬ জুলাই ২০১৮

The Daily Sarod |

এ বিভাগের সর্বাধিক পঠিত