শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’র নির্মাণে খরচ ৫ কোটি, ১০০ কোটি নয়

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২২ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 9:17 pm

অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’র নির্মাণে খরচ ৫ কোটি, ১০০ কোটি নয়

বহুল আলোচিত-সমালোচিত বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন দ্য ডে’ সিনেমার বাজেট ১০০ কোটি টাকা নয়, এর প্রকৃত বাজেট পাঁচ লাখ মার্কিন ডলার বলে দাবি করেছেন সিনেমার সহ-প্রযোজক ও নির্মাতা মোর্তজা অতাশ জমজম।

২০১৮ সালে ছবির প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে নির্মাতার চুক্তি অনুসারে সিনেমাটির বাজেট পাঁচ লাখ ডলার বলে দাবি করা হয়েছে যা দাঁড়ায় বাংলাদেশি মুদ্রায় চার কোটি ৭৪ লাখ টাকারও বেশি।

সোমবার (২২ আগস্ট) সিনেমাটির সহ-প্রযোজক ও নির্মাতা মোর্তজা অতাশ জমজম তার ইনস্টাগ্রামে ‘দিন দ্য ডে’ সিনেমার চুক্তিপত্র প্রকাশের পর এমন তথ্য জানা গেছে।

পরিচালক এই চুক্তিপত্র প্রকাশের পাশাপাশি অনন্তের বিরুদ্ধে বকেয়া অর্থ পরিশোধ না করা, চিত্রনাট্য ও শুটিং লোকেশন পরিবর্তনসহ একাধিক অভিযোগ নিয়ে এসেছেন। যদিও পরিচালকের এসব অভিযোগ প্রসঙ্গে অনন্ত জলিল এখনো কোন মন্তব্য করেননি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনন্ত জলিলের ভাষ্য, সে তো বাংলা লিখতে পারে না। বাংলাদেশ দেশ থেকে কেউ তাকে পরিচালনা করছে। তারা চাচ্ছে আমি অনন্ত এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেন না থাকি। আমি পরিচালকের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাবো।

Facebook Comments Box

Posted ৯:১৭ পিএম | সোমবার, ২২ অগাস্ট ২০২২

The Daily Sarod |