শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

অটোরিকশা ছিনতাই করতেই হত্যা করা হয় কিশোর আশিককে

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২৬ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 11:51 pm

অটোরিকশা ছিনতাই করতেই হত্যা করা হয় কিশোর আশিককে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চালক আশিক মিয়া (১৫) কে হত্যার পর ব্যাটারি চালিত অটো রিক্সা ছিনতাইয়ের ঘটনা মেহেদী ওরফে ইমন (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ইমন জেলার নবীনগর উপজেলার ধরাভাঙা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। শুক্রবার (২৫ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহমেদ হ্যাপি’র আদালতে সে হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।বাঞ্ছারামপুর মডেল থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, গত ২৭ ফেব্রুয়ারী উপজেলার দূর্গাপুর সড়কের পাশে একটি জমিতে এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লাশের পরিচয় শনাক্ত করে জানা যায়, মরদেহটি নবীনগর উপজেলার নূরজাহানপুর গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে আশিকের। সে পেশায় ব্যাটারি চালিত অটো রিকশা চালক ছিল। কিন্তু মরদেহটির পাশে কোন অটোরিকশা পাওয়া যায়নি। একই দিন এই ঘটনায় অজ্ঞাত আসামী করে আশিকের পরিবার হত্যা মামলা দায়ের করে।

পরে পুলিশি তদন্তের পর শুক্রবার সকালে নরসিংদী থেকে মেহেদী ওরফে ইমনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয় আশিককে হত্যার পর ছিনতাই করে নেওয়া ব্যাটারি চালিত অটো রিকশাটি। বিকেলে গ্রেফতারকৃত ইমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, অটোরিকশা ছিনতাই করে নিতেই আশিককে সে হত্যা করে।

 

Facebook Comments Box

Posted ১১:৫১ পিএম | শনিবার, ২৬ মার্চ ২০২২

The Daily Sarod |