জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১
সর্বশেষ আপডেট : 1:35 am
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারি চালিত অটো রিকশা চালক আসিফকে জবাই করে হত্যার ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামী সোহেল মিয়া (২০) ও ইয়াছিন আরাফাত (৪২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
আসামী সোহেল মিয়া আখাউড়া উপজেলার খরমপুর গ্রাম্ব্র মুরশিদ মিয়ার ছেলে ও ইয়াছিন আরাফাত একই উপজেলার মৃত হীরা মিয়ার ছেলে।
বুধবার দুপুর আড়াইটার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০সালের ৩০নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুনিয়াউটের মৃত বাবুল মিয়ার ছেলে মো. আসিফ (২০) প্রতিদিনের মতো ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হয়। প্রতিদিন রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে বাড়ি ফিরলেও সেদিন সময়মত বাড়ি না ফেরায় তার মা রাশিদা বেগম গ্যারেজ মালিক রায়হানের সাথে যোগাযোগসহ অনেক খোঁজাখুঁজি করেন। পরদিন ডিসেম্বরের ১তারিখে তার মা রাশিদা বেগম ছেলে আসিফের ব্যবহৃত ফোন হতে অজ্ঞাতনামা পুরুষ সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামে রেল লাইনের উপর থেকে জবাই করা অবস্থায় আসিফের লাশ উদ্ধারের পর সনাক্ত করেন।
এই ঘটনায় রেলওয়ে থানায় অজ্ঞাত ২/৩জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। পরে বাদীর আবেদনের প্রেক্ষিতে মামলাটি পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
পিবিআই থেকে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পরিদর্শক মিজানুর রহমানকে। পরে তদন্ত কালে তথ্য প্রযুক্তির সহায়তা গত ২৭জুন হত্যাকাণ্ডের সাথে জড়িত আখাউড়া থেকে সোহেল মিয়া নামের এক আসামীকে গ্রেফতার করা হয়। তার হেফাজত হতে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেন। এছাড়াও ২৮জুন আসামী সোহেল মিয়ার দেয়া তথ্য অনুযায়ী অপর পলাতক আসামী ইয়াছিন আরাফাত (৪২)কে গ্রেফতার করা হয়। ইয়াছিনের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে তার নিজস্ব গ্যারেজ হতে ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার করতে সক্ষম হন। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সোহেল মিয়া জানায় অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে আসিফকে ধারালো ছুরি দ্বারা জবাই করে মৃত্যু নিশ্চিত করে অটোরিক্সা নিয়ে যায়। পরবর্তীতে ছিনতাইকৃত অটোরিক্সাটি ৩০ হাজার টাকা মূল্য নির্ধারণ করে ইয়াছিন আরাফাত এর নিকট বিক্রী করে নগদ ১০ হাজার টাকা নিয়া চলে যায়।
গ্রেফতারকৃত আসামী সোহেল মিয়া ও ইয়াছিন আরাফাত আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদানসহ ঘটনার সহিত জড়িত অপর আসামীদের নাম প্রকাশ করে।
Posted ১:৩৫ এএম | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya