স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৭ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 7:16 pm
অগ্নি দূর্ঘটনা মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দূর্গাপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ফায়ার সার্ভিসের প্রাথমিক অগ্নিনির্বাপণ মহড়া ও বাস্তব প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে এ মহড়া অনুষ্ঠিত হয়।
কর্মশালা ও মহড়া প্রশিক্ষণ প্রদান করেন আশুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান। ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মকর্তারা অগ্নিনির্ভাপনের সময় দ্রুত আগুন নিভাতে বিভিন্ন বিভিন্ন কলা-কৌশল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দেখান।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া ডায়ার মালিক সমিতির সভাপতি হাজী মো. জহিরুল ইসলাম জারু মিয়া, আশুগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী সুলতান মাহমুদ, সহকারী প্রকৌশলী জাফর আহমেদ, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মাহবুব হাসান, আশুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তিন্তামনিসহ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান জানান, অগ্নিকান্ডের ঘটনা ঘটলে দ্রুত কিভাবে নেভানো যায়, তার জন্য মহড়ার ব্যবস্থা করা হয়েছে। জানমালের ক্ষয়ক্ষতির পরিমান কিভাবে কমানো যায় এবং এ বিষয়ে আরো সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া অনুষ্ঠিত হয়।
Posted ৭:১৬ পিএম | সোমবার, ০৭ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya