শিরোনাম
আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা

চীনে ‘করোনাভাইরাস’ মোকাবিলায় রোবট মোতায়েন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 10:25 pm

চীনে ‘করোনাভাইরাস’ মোকাবিলায় রোবট মোতায়েন

চীন এবার করোনাভাইরাস মোকাবিলা করতে হাসপাতালে রোবট মোতায়েন করেছে। সে দেশের হুবেই প্রদেশের উহান শহরের প্রধান প্রধান হাসপাতালগুলোতে সাংহাই এন্টারপ্রাইজ দ্বারা নকশা করা ও উৎপাদিত ৩০টি রোবট মোতায়েন করা হয়েছে।

রোবটের নির্মাণকারি প্রতিষ্ঠান সাংহাই টিএমআইরবের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জিং জানান, সাদা রোবটগুলোর ‘মাথায়’ একটি হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রেয়ার এবং ‘পেটে’ ৯টি আলট্রাভায়োলেট রশ্মি রয়েছে। মানুষ ও যন্ত্রপাতির সহাবস্থান থাকা যেকোনো পরিবেশে একাধিক কাজ করতে সক্ষম এসব রোবট। এছাড়া নেভিগেশন প্রযুক্তির সহায়তায় এই রোবটগুলো স্বয়ংক্রিয়ভাবেই যেকোনো বাধা এড়াতে সক্ষম।

বর্তমানে আইসোলেশন ওয়ার্ড, আইসিইউ, নিয়ন্ত্রণ কক্ষ এবং উহান শহরের বড় বড় হাসপাতালগুলোতে রোগীদের বিভিন্ন সেবা দেওয়ার জন্য এই জাতীয় রোবটগুলো ব্যবহার করা হচ্ছে। এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতকে (এআই) প্রযুক্তি দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছে চীন সরকার।

রোবট করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিচ্ছে। গত বুধবার স্থানীয় বিভিন্ন হাসপাতালে ২১টি রোবট ও ১০টি স্বয়ংক্রিয় বেড অনুদান দিয়েছে চীনের সবচেয়ে বড় রোবট নির্মাতা প্রতিষ্ঠান সিয়াসুন। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য সাংহাইয়ের রাস্তা ও পার্কগুলোতে টহল দেওয়া শুরু করেছে বেশ কয়েকটি রোবট।

Facebook Comments Box

Posted ১০:২৫ পিএম | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |