শিরোনাম
আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা

মারা গেছেন করোনাভাইরাসের প্রথম খবর দেওয়া চিকিৎসক

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 11:17 am

মারা গেছেন করোনাভাইরাসের প্রথম খবর দেওয়া চিকিৎসক

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে যে চীনা চিকিৎসক সর্বপ্রথম সতর্ক বার্তা দিয়েছিলেন, চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছেন।

তিনি যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন, সেখান থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।

লি ওয়েনলিয়াং নামে ওই চিকিৎসক উহান সেন্ট্রাল হাসপাতালে কাজ করার সময় ভাইরাসে আক্রান্ত হন।

তিনি ৩০শে ডিসেম্বর সহকর্মীদের কাছে একটি সতর্ক বার্তা পাঠিয়েছিলেন। তবে পুলিশ তাকে “মিথ্যা মন্তব্য করা” বন্ধ করতে বলে।

তার মৃত্যুর বিষয়ে পরস্পরবিরোধী সংবাদ প্রকাশিত হয়েছিল, কিন্তু পিপলস ডেইলি এখন জানিয়েছে যে শুক্রবার তিনটার দিকে তিনি মারা যান।

জাতীয় স্বাস্থ্য কমিশনের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, চীনের মূল ভূখণ্ডে ভাইরাসটির প্রকোপে এখন পর্যন্ত ৬৩৬জনের মৃত্যু হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ৩১ হাজার ১৬১জন।

বৃহস্পতিবারই ৭৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভাইরাসটিতে আক্রান্ত হলে শ্বাসযন্ত্রে তীব্র সংক্রমণ দেখা দেয় এবং এর লক্ষণগুলো সাধারণত জ্বর দিয়ে শুরু হয় এবং এর পরে হয় শুকনো কাশি।

সংক্রামিত বেশিরভাগ মানুষই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন – ঠিক যেমন তারা ফ্লু বা জ্বর থেকে সেরে ওঠেন।

সূত্র- বিবিসি বাংলা

Facebook Comments Box

Posted ১১:১৭ এএম | শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |