শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭০জন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 1:43 pm

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭০জন

চীনের মূল ভূখণ্ডের প্রায় সব অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনোভাইরাস। ইতোমধ্যে চীন ছাড়াও আরও ১৬টি দেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনোভাইরাসে বুধবার নাগাদ মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭১১ জন।

বিবিসি আরও জানিয়েছে, এই ভাইরাস বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থার সৃষ্টি করেছে কিনা সে বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

হু’র মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুস বুধবার বলেছেন, ‘গত কয়েক দিনে ভাইরাসটির ছড়িয়ে পড়া, বিশেষ করে কিছু দেশে এবং মানুষ থেকে মানুষ সংক্রমণ আমাদের উদ্বিগ্ন করছে। ’

তিনি বলেন, ‘যদিও চীনের বাইরে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম, তবুও এটার ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ’

করোনাভাইরাস শ্বাস-প্রশ্বাসজনিত সংক্রমণ। এই রোগের কোনো প্রতিষেধক এবং ভ্যাকসিন নেই। আক্রান্তদের মধ্যে যাদের হালকা লক্ষণ থাকে, তারা সেরে উঠতে পারেন।

তবে এটি কঠিন শ্বাস-প্রশ্বাসজনিত সংক্রমণ সৃষ্টি করলে মৃত্যু হতে পারে। দেখা গেছে, মৃতদের অধিকাংশই বয়স্ক যাদের আগে থেকেই শ্বাস-প্রশ্বাসজনিত বা অন্যান্য জটিলতা ছিল।

Facebook Comments Box

Posted ১০:০৪ এএম | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০

The Daily Sarod |