স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 1:06 am
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ বৃহস্পতিবার। বাণী অর্চনা ও নানা আয়ােজনের মধ্য দিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর পূজা শুরু হচ্ছে। ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসব পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালােকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।
সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়ােজন করেছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলােতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলােচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলােকসজ্জা প্রভৃতি।
ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারী মহিলা কলেজ, সরকারী কলেজ, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়, গভ.মডেল গার্লস হাই স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
Posted ৯:৫১ এএম | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya