শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

পদ্মা প্রকল্পে চীনা কর্মীদের দেশে আসা-যাওয়ায় নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 9:55 pm

পদ্মা প্রকল্পে চীনা কর্মীদের দেশে আসা-যাওয়ায় নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সতর্কতায় পদ্মা সেতু প্রকল্পে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পদ্মা সেতুতে কর্মরত চীনা শ্রমিকদের দেশে যাওয়া-আসায় সাময়িক নিষেধ করা হয়েছে।

প্রসঙ্গত, চীনের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান পদ্মা সেতু প্রকল্পে কাজ করছে। এ প্রকল্পে এক হাজার ১০০ চীনা শ্রমিক কর্মরত ও কর্মকর্তা রয়েছে।

পাশাপাশি ৬ হাজার শ্রমিক এ প্রকল্পে কাজ করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতিমধ্যে চীনা শ্রমিকদের মধ্যে যারা ছুটিতে কাটাতে চীনে গেছেন তাদের ফেরার ক্ষেত্রে ও সেতু প্রকল্প থেকে চীনে যেতে বারণ করা হয়েছে।

তবে এ প্রকল্পে কর্মরত প্রতিটি চীনা নাগরিক করোনাভাইরাস সংক্রামক থেকে মুক্ত রয়েছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম।

তিনি সাংবাদিকদের জানান, প্রকল্পের শুরু থেকে পদ্মা সেতুর দুই প্রান্তে সরকারি ভাবে দুটি মেডিকেল সেন্টার রয়েছে। পাশাপাশি সার্ভিস এরিয়াগুলোতে সর্বমোট ৪টি মেডিকেল ক্যাম্প রয়েছে। কর্মরত শ্রমিক থেকে শুরু করে কর্মকর্তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষাসহ বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, কারোনাভাইরাসের কারণে চীনাসহ সকল কর্মরত শ্রমিকদের পর্যায়ক্রমে শারীরিক চেকআপ করা হচ্ছে। কারও মধ্যেই করোনাভাইরাসের লক্ষণ দেখা যায়নি।

প্রকল্প পরিচালক বলেন, ভাইরাস সংক্রমণের আশঙ্কায় পদ্মা সেতুর কাজে কোন সমস্যা হচ্ছে না।

তবে যে কোন ধরনের আশঙ্কা এড়াতে সদ্য চীন থেকে আসা প্রকৌশলী বা অন্যান্যদের আপাতত কাজে যোগদান থেকে বিরত থাকতে বলা হয়েছে। পদ্মা সেতুর কাজের গতিশীলতা অব্যাহত রাখতে সব ধরনের সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:৫৫ পিএম | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০

The Daily Sarod |