শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ভোটাররা ম্যাসেজ দিয়ে জানতে পারবেন ভোট প্রদানের তথ্য

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৭ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 10:53 pm

ভোটাররা ম্যাসেজ দিয়ে জানতে পারবেন ভোট প্রদানের তথ্য

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে এসএমএস-এর মাধ্যমে ভোটাররা জানতে পারবেন তাদের ভোট প্রদানের তথ্য।
জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ১০৫ নম্বরে এসএমএস করে ভোটকেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বরের তথ্য পাওয়া যাবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মোহা. ইসরাইল হোসেন জাানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের সুবিধার্থে ১০৫ নম্বরে এনআইডি নম্বর পাঠিয়ে ভোটকেন্দ্র ও ভোটার তালিকার সিরিয়াল নম্বর পাওয়া যাবে। এতে ভোটারদের কেন্দ্রে গিয়ে তথ্য জানার ঝামেলা থাকছে না। রোববার থেকে এই সেবা চালু হয়েছে।

লিখে স্পেস এনআইডি নম্বর (স্মার্ট কার্ডের ১০ ডিজিট অথবা জাতীয় পরিচয়পত্রের ১৭ ডিজিট) লিখে ১০৫ নম্বরে বার্তা পাঠালে ফিরতি এসএমএস- এ নাম, ভোটকেন্দ্র, ভোটার নম্বর ও ক্রমিক জানানো হবে। কারও ১৩ ডিজিটের এনআইডি নম্বর থাকলে শুরুতে জন্মসাল যোগ করে ১৭ ডিজিট করে এসএমএস করতে হবে।

যেভাবে তথ্য জানবেন PC NID Number লিখে সেন্ড করুন 105 নম্বরে।

এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকছে ৭ হাজার ৮৫০টি। ভোটার ৩০ লাখ ৯ হাজার জন। দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রে থাকবে ৬ হাজার ৫৮৯টি ভোটকক্ষ। এ সিটি কর্পোরেশনে ভোটার ২৪ লাখ ৫২ হাজার।

১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ১০:৫৩ পিএম | সোমবার, ২৭ জানুয়ারি ২০২০

The Daily Sarod |