শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

গুণাগুণের শেষ নেই ‘এলাচি’র

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৭ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 10:02 pm

গুণাগুণের শেষ নেই ‘এলাচি’র

জার্নাল লিপিডসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে খাদ্য তালিকায় এলাচি রাখলে ডায়েট আরও কার্যকর হয়। ডায়েটে সবকিছু এড়িয়ে যাওয়া যাদের অভ্যাস, তারা এলাচির প্রতি ‘বিদ্বেষ’ রাখবেন না।

এলাচি রক্তচাপ সঠিক রাখতে দারুণ ভূমিকা রাখে। একই সঙ্গে সুগারের মাত্রাও রাখে নিয়ন্ত্রণে।

রক্তের পাশাপাশি এলাচি হার্ট এবং লিভারকে সুস্থ রাখে। চর্বি জমতে দেয় না। আবার ওজন কমাতেও সাহায্য করে।

এলাচিতে প্রচুর ম্যাংগানিজ আছে, যা শরীরের ক্ষতিকর উপাদানগুলোর বিরুদ্ধে লড়ার এনজাইম তৈরি করে শরীরকে বিষমুক্ত রাখে। শরীরে ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে।

খাবারের পাশাপাশি চায়ের সঙ্গেও এলাচি খেতে পারেন, যা শরীরকে বিশেষ সুবিধা দেয়।

কার্বোহাইড্রেট, চর্বি ও ক্যালরি পোড়াতে এলাচির জুড়ি নেই। গরম দুধের মধ্যে দু-এক চামচ এলাচি গুঁড়া ও হলুদ গুঁড়া দিন। এতে একটু চিনি যোগ করতে পারেন।

এতে শরীরের দুর্বলতা দূর হবে। রক্তশূন্যতার মতো উপসর্গ দূর হবে।

যারা মাথা ব্যাথার সমস্যায় ভোগেন, তাদের জন্য এলাচিযুক্ত সবুজ চা দারুণ কাজে লাগতে পারে। গরম-গরম সবুজ চায়ের সঙ্গে এলাচগুঁড়ো মিশিয়ে খেলে বদহজম দূর হয়।

Facebook Comments Box

Posted ১০:০২ পিএম | সোমবার, ২৭ জানুয়ারি ২০২০

The Daily Sarod |