স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 6:46 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সড়ক দূর্ঘটনায় পঙ্কজ চন্দ্র নাথ (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বৈশামুড়ায় নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহত পঙ্কজ নাথ উপজেলার শাহবাজপুর গ্রামে সুনীল চন্দ্র নাথের ছেলে ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, ভোরে কুয়াশা ছিল। ভোরে সিএনজি চালিত অটোরিকশাটি গ্যাস নিতে কুট্রাপাড়া সিএনজি পাম্পে আসছিল। পথিমধ্যে কোন একটি যান সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিতে থাকা স্কুল ছাত্রটি নিহত হয়। তবে কোন যানের চাপায় দূর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।
তিনি আরও বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
Posted ৬:৪৬ পিএম | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya