ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 4:41 pm
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা।
শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক সমাধিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন ।
আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা প্রথমে জাতির জনকের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি সম্মান জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে দলের পক্ষ থেকে সমাধিসৌধের বেদিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় তারা সেখানে ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
এর আগে সকাল ১১টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী জাতির পিতার পৈতৃক নিবাস গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান।
টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন এবং ফাতেহা পাঠ করেন।
গত ২০ এবং ২১ আগস্ট উপমহাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা পর পর নবমবারের মতো সভাপতি এবং ওবায়দুল কাদের টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
Posted ৪:৪১ পিএম | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya