শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

বঙ্গবন্ধুকে মুজিববর্ষে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেবে ঢাবি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 11:30 pm

বঙ্গবন্ধুকে মুজিববর্ষে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেবে ঢাবি

মুজিববর্ষে উপলক্ষ্যে চলতি বছরের ৫ সেপ্টেম্বর বিশেষ সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সমাবর্তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ (মরণোত্তর) ডিগ্রি’ প্রদান করা হবে।

বৃহস্পতিবার(২৩জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে মুজিববর্ষ উদযাপনে গঠিত সমন্বয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী, রেজিস্ট্রার এনামউজ্জামান ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্যভাবে মুজিববর্ষ উদ্যাপনের সার্বিক প্রস্তুতি হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মুজিববর্ষ উদযাপনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি’ প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন, রচনা প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র নির্মাণ, ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক গ্রন্থ প্রকাশসহ বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

Facebook Comments Box

Posted ১১:৩০ পিএম | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০

The Daily Sarod |