শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

সরকারি চাকরির ৩লাখের বেশি পদ শুন্য

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১৯ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 9:40 pm

সরকারি চাকরির ৩লাখের বেশি পদ শুন্য

বাংলাদেশে সরকারি চাকরিজীবী মোট ১২ লাখ ১৭ হাজার ৬২ জন রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন। সরকারি কর্মকর্তাদের মধ্যে ২৯০ জন কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত রয়েছেন। এই মুহূর্তে দেশে ৩ লাখ ১৩ হাজার ৮৪৮টি পদ শূন্য রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

রোববার জাতীয় সংসদে মোরশেদ আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি আরও বলেন, বর্তমানে দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১২ লাখ ১৭ হাজার ৬২ জন।

এদিকে মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শূন্যপদ পূরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় হতে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার পদসমূহে নিয়োগ প্রদান করা হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়মিত নিয়োগ প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩৭তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ২৪৮ জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাডারে, ৩৯তম বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৬১২ জনকে স্বাস্থ্য ক্যাডারে। সর্বমোট ৫ হাজার ৮৫৯ জন কর্মকর্তাকে নিয়োগ করা হয়।

এছাড়া ৪০তম বিসিএস-এর মাধ্যমে ১ হাজার ৯১৯টি বিভিন্ন ক্যাডারে শূন্য পদে নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। সরকারি অফিসসমূহ শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া।

Facebook Comments Box

Posted ৯:৪০ পিএম | রবিবার, ১৯ জানুয়ারি ২০২০

The Daily Sarod |