শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

কৃত্রিম বুদ্ধিমত্তায় স্তন ক্যানসার নিরাময়ে এগিয়ে আসলো গুগল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০৫ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 10:19 pm

কৃত্রিম বুদ্ধিমত্তায় স্তন ক্যানসার নিরাময়ে এগিয়ে আসলো গুগল

সম্প্রতি এক গবেষণায় গুগল একটি যুগান্তকরী আবিষ্কার প্রকাশ পেয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ক্যানসার নিরাময়ে এগিয়ে এসেছে প্রতিষ্ঠানটি ।

বিশ্বে লাখ লাখ নারী স্তন ক্যানসারে আক্রান্ত। এর মধ্যে তুলনামূলক বেশি যুক্তরাজ্যে। দেশটিতে প্রতি বছর প্রায় ৫৫ হাজার নারীর স্তন ক্যানসার ধরা পড়ছে।

যুক্তরাষ্ট্রে প্রতি ৮ জনের মধ্যে একজন নারীর স্তন ক্যানসারে আক্রান্ত।

স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ডিজিটাল ম্যামোগ্রাফি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দুই দেশে প্রতি বছর প্রায় ৪ কোটি ২০ লাখ স্তন ক্যানসার স্ক্রিনিং টেস্ট হয়ে থাকে।

ডিজিটাল ম্যামোগ্রাফির মতো প্রযুক্তি ব্যবহার করে প্রথম ধাপে স্তন ক্যানসার চিহ্নিত করা এখনও বেশ কঠিন চ্যালেঞ্জ। তবে এই কঠিন কাজকে সহজ করে দিতে এগিয়ে এসেছে গুগল হেলথ।

টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রথম সারির ব্রিটিশ ও মার্কিন ক্লিনিক্যাল রিসার্চ পার্টনারদের সঙ্গে মিলে গুগল ক্যানসার গবেষণা শুরু করে।

এর সঙ্গে যুক্ত ছিলেন ডিপ মাইন্ড, ক্যানসার রিসার্চ ইউকে ইম্পিরিয়াল সেন্টার, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং রয়্যাল সারে কাউন্টি হাসপাতালের গবেষকেরা।

কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে সহজে এবং নিখুঁতভাবে স্তন ক্যানসার স্ক্রিনিং করা যায় সেটি নিয়ে দুই বছরে কাজ করে মার্কিন কোম্পানিটি।

নেচার পত্রিকায় সেই গবেষণা প্রাথমিক ফল প্রকাশিত হয়েছে।

এতে দেখা গেছে, গুগল হেলথের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল অনেক নিখুঁতভাবে স্তন ক্যানসার ধরতে পেরেছে। এতে ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভের সংখ্যাও তুলনামূলকভাবে অনেকটাই কম।

গুগল হেলথের এই আবিষ্কার ভবিষ্যতের রেডিওলজিস্টদের কাজ অনেকটাই সহজ করে দেবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ১০:১৯ পিএম | রবিবার, ০৫ জানুয়ারি ২০২০

The Daily Sarod |